September 7, 2026, 7:13 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা যুবককে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মো: আবদুল্লাহ (২৩) নামের এক রোহিঙ্গা যুবককে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোররাতে উখিয়ার ১৭নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর অনুমানিক সাড়ে ৫টার দিকে উখিয়ার ১৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি /৭৮র মোহাম্মদ আমিনের পুত্র আব্দুল্লাহ (২৩) কে বাড়ি থেকে ডেকে নিয়ে ৫-৬ জনের একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী
ক্যাম্প ১৭ র’ সি /৭৮ ব্লকের বাজারের রাস্তার উপর গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে।

উখিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো:শামীম হোসেন জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। প্রকৃত ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ।

এএইচ

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page