October 16, 2026, 10:23 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

কঠোর সাইবার নিরাপত্তা কৌশল চালু করছে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাইডেন প্রশাসন ইন্টারনেট জগতকে হ্যাকারদের কাছ থেকে আরো সুরক্ষিত রাখতে, অধিকতর বিস্তারিত কেন্দ্রীয় নীতিমালা প্রণয়নের ওপর জোর দিচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে ভোক্তার কাছ থেকে সাইবার নিরাপত্তার দায়িত্ব সরিয়ে অধিক হারে প্রতিষ্ঠানের দিকে নিয়ে আসা এবং র‍্যানসমওয়্যার আক্রমণকে জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বিবেচনা করা।

এই পরিকল্পনাটি, বৃহস্পতিবার প্রকাশ করা প্রশাসনের জাতীয় সাইবার কৌশলের অংশ। এই কৌশলের রয়েছে দীর্ঘমেয়াদী লক্ষ্য। সেখানে অন্তর্ভুক্ত থাকছে, কীভাবে ব্যক্তি, সরকার ও ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদে ডিজিটাল জগতে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, তা নিশ্চিত করার নানা দিক। এর মধ্যে রয়েছে, “নির্মাণকৌশলের দ্বারা নিরাপত্তা” নিশ্চিত হয়, এরকম পণ্য তৈরিতে, কম্পিউটার ও সফটওয়্যার শিল্পকে বাধ্য করার প্রস্তাব। এ ধরনের পণ্য এমনভাবে তৈরি ও পরীক্ষা করতে হবে, যাতে বাজারে আসার আগেই সব ধরনের ফাঁকফোকর ও ত্রুটি দূর হয়ে হ্যাকিং এর ঝুঁকি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পায়।

প্রশাসনের কৌশলের ৫টি মূল ভিত্তি রয়েছে। এগুলো হল, গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা দেওয়া; যেসব উৎস থেকে ঝুঁকি আসতে পারে, সেগুলোকে বাধা দেওয়া ও অকেজো করে দেওয়া; বাজারে কার্যকর শক্তিগুলোকে এমন ভাবে গড়ে তোলা, যাতে তারা নিরাপত্তা ও সহনশীলতার দিকে বিশেষ নজর দেয়; টেকসই ভবিষ্যতের জন্য বিনিয়োগ এবং একই লক্ষ্য নিয়ে কাজ করার জন্য আন্তর্জাতিক অংশীদারিত্ব তৈরি করা।

এখন রিপাবলিকানরা হাউজ অফ রেপ্রেজেন্টেটিভস নিয়ন্ত্রণ করে। এ কারণে, এ সব আইনি রূপান্তর বাস্তবায়ন করতে প্রশসিনকে কঠিন সংগ্রাম করতে হতে পারে। প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্বীকার করেন, প্রতিষ্ঠানকে দায়বদ্ধ করার জন্য আইনে পরিবর্তন আনার প্রক্রিয়াটি দীর্ঘ-মেয়াদি। এতে এক দশকও লেগে যেতে পারে।

নতুন কৌশলে, র‍্যানসমওয়্যারের ঝুঁকিকে শুধু ফৌজদারি অপরাধের বদলে জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বিবেচনা করা হবে।

ক্ষতিকারক সাইবার কার্যক্রমে বাধা দেওয়া ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য, নতুন কৌশলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও অনেক বেশি দৃঢ় ও কঠোর প্রতিক্রিয়া দেখানোর ভিত্তি তৈরি করা হয়েছে।আইন প্রয়োগকারী সংস্থা ও সামরিক কর্তৃপক্ষকেও কঠোর প্রতিক্রিয়া দেখানোর ভিত্তি দিয়েছ এই কৌশল।

এছাড়া, এই কৌশলে যুক্তরাষ্ট্রের সাইবার কর্মী, অবকাঠামো ও ডিজিটাল বাস্তুতন্ত্রের উন্নয়ন, জাতীয় সহনশীলতার উন্নয়নে, উপযুক্ত প্রযুক্তির ব্যবহার শনাক্ত করা ও অর্থনীতির প্রতিযোগিতামূলক সক্ষমতা গঠনে দীর্ঘ মেয়াদী বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। সূত্র: ভয়েস অব আমেরিকা

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page