October 6, 2026, 5:18 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে শিক্ষক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে গোলাম রসুল (৪৬) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের নলকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

নিহত গোলাম রসুল ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি একটি কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, নিহত গোলাম রসুল কিন্ডারগার্টেনে শিক্ষকতার পাশাপাশি বাড়ির পাশে কোচিং সেন্টার খুলে সেখানে শিক্ষার্থীদের পড়াতেন। একই গ্রামের শাহ আলমের ছেলে মো. শাফায়াত (৩৫) একজন মাদকাসক্ত। বুধবার সন্ধ্যায় কোনো কারণ ছাড়াই গোলাম রসুলের কোচিং সেন্টারে ঢুকে পড়েন শাফায়াত। এ সময় তাকে বের হয়ে যেতে বললে কোমরে থাকা ছুরি বের করে শিক্ষার্থীদের সামনেই গোলাম রসুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন শাফায়াত। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই গোলাম রসুলের মৃত্যু হয়।

ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় রাতেই ঘাতক শাফায়াতকে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষ হলে ঘাতক শাফায়াতকে আদালতে তোলা হবে।



Our Like Page