November 22, 2026, 12:30 pm
শিরোনামঃ
চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে : প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা মানিকগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর গাজায় শিশুদের খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় ৪ জন নিহত আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি ; তাই দাম কমে গেছে : নরেন্দ্র মোদি ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

কৃত্রিম বুদ্ধিমত্তার সময়ের বিরুদ্ধে দৌড়ে আছে মানবতা : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানবতা যখন মারাত্মক ঝুঁকি এড়াতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশাল উদীয়মান শক্তিকে সকলের মঙ্গলের জন্য ব্যবহারের ক্ষেত্রে সময়ের বিরুদ্ধে প্রতিযোগিতায় রয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা একথা বলেছেন।

জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়নের (আইটিইউ) প্রধান ডরিন বোগদান-মার্টিন বলেন, ‘আমরা জিনিটিকে বোতল থেকে বের করে দিয়েছি।’
জেনেভায় দু’দিনের এআই ফর গুড গ্লোবাল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা সময়ের বিরুদ্ধে একটি দৌড়ে আছি।’
তিনি আরো বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক উন্নয়নগুলো অসাধারণ কিছু নয়।’
কনফারেন্সে জড়ো হওয়া হাজার হাজার মানুষ শুনেছিল কীভাবে জেনারেটিভ এআই-এর অগ্রগতি ইতোমধ্যেই জলবায়ু পরিবর্তন, ক্ষুধা এবং সামাজিক যতেœর মতো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান করার প্রচেষ্টাকে ত্বরান্বিত করছে।
বোগদান-মার্টিন শীর্ষ সম্মেলনের আগে একটি ই-মেলে এএফপি’কে বলেছেন, ‘আমি বিশ্বাস করি আমাদের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে গাইড করার জন্য একটি প্রজন্মের সুযোগ রয়েছে যা বিশ্বের সমস্ত মানুষের উপকারে আসে।’
কিন্তু তিনি বৃহস্পতিবার দুঃখ প্রকাশ করেন মানবতার এক-তৃতীয়াংশ এখনও সম্পূর্ণ অফলাইনে রয়ে গেছে এবং ‘কন্ঠস্বর ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব থেকে বাদ’ পড়েছে।
মার্টির আরো বলেন, ‘এই ডিজিটাল এবং প্রযুক্তিগত যুগে এখন বিভাজন আর গ্রহণযোগ্য নয়।’
বোগদান-মার্টিন হাইলাইট করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা ‘ভালো এবং খারাপ উভয়ের জন্যই অপার সম্ভাবনা’ রাখে। তিনি জোর দিয়ে বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমগুলোকে নিরাপদ করতে’ অত্যাবশ্যক।
বোগদান বলেন, এটি এখন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ‘২০২৪ হল ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনী বছর’। মার্কিন যুক্তরাষ্ট্র সহ কয়েক ডজন দেশে ভোট অনুষ্টিত হবে।
তিনি বলেন, ‘অত্যাধুনিক গভীর নকল তথ্য প্রচারের উত্থানের সাথে এটি সবচেয়ে বিতর্কিতও’ বটে।
‘কৃত্রিম বুদ্ধিমত্তার এই অপব্যবহার শুধু গণতন্ত্রকেই হুমকির মুখে ফেলে না, এটি তরুণদের মানসিক স্বাস্থ্যকেও বিপন্ন করে এবং সাইবার-নিরাপত্তার সঙ্গে আপস করে।’
এই সপ্তাহে কৃত্রিম বুদ্ধিমত্তার গভর্নেন্সের ওপর দৃষ্টি নিবদ্ধ করা একটি পৃথক ইভেন্টে এক ভাষণে আইটিইউ প্রধান বলেন, ‘এআই এর শক্তি খুব কম লোকের হাতে কেন্দ্রীভূত।’
বোগদান-মার্টিন প্রশংসা করেছেন, সরকার এবং অন্যরা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের চারপাশে নিয়ন্ত্রণ এবং সুরক্ষার ওপর আরও বেশি মনোযোগী হয়েছে।
উদাহরণস্বরূপ, বুধবার ইউরোপীয় ইউনিয়ন একটি নতুন আইনের অধীনে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের জন্য একটি এআই অফিস তৈরির ঘোষণা দিয়েছে।
বোগদান-মার্টিন বলেছেন, ‘মানবতা এবং প্রযুক্তির মহান গল্পের পরবর্তী অধ্যায়টি লেখা এবং এটিকে নিরাপদ, এটিকে অন্তর্ভুক্ত করা, এবং এটিকে টেকসই করা আমাদের দায়িত্ব।’

আজকের বাংলা তারিখ

  • ২২শে নভেম্বর, ২০২৬
  • ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১১ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page