October 6, 2026, 4:00 pm
শিরোনামঃ
সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচননা করার আবেদন করলেন তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা রাশিয়ার সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র : ট্রাম্প ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে তিন ইউপিডিএফ নেতা উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়ির পানছড়িতে অপহৃত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের ৩ নেতাকে উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েলের নেতৃত্বে লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্বারকৃতরা হচ্ছেন ইউপিডিএফ প্রসীত গ্রুপের পানছড়ির সংগঠক নীতি দত্ত চাকমা, হরি কমল ত্রিপুরা ও মিলন ত্রিপুরা। উদ্বারকৃতদের পুলিশের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খাগড়াছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে অভিযান শুরু করেন। একপর্যায়ে একটি জুমঘরে হাত ও মুখ বাঁধা অবস্থায় অপহৃতদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল আজম জানান, এদের স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে খাগড়াছড়ি জেলার দুর্গম সীমান্ত এলাকার পাহাড়ি জনপদ পুজগাংয়ের অনিলপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত হয় ইউপিডিএফ প্রসীত গ্রুপের অঙ্গসহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের নেতা লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা। এ সময় সন্ত্রাসীরা আরও ৩ জনকে ধরে নিয়ে যায়।



Our Like Page