November 1, 2026, 12:45 am
শিরোনামঃ
যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গত এক দশকে প্রথম সামরিক কুচকাওয়াজ প্রদর্শন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়া বিগত এক দশকের মধ্যে এই প্রথমবারের মতো মঙ্গলবার তাদের সামরিক কুচকাওয়াজ প্রদর্শন করতে যাচ্ছে। পরমাণু ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক একেবারে তলানিতে যাওয়ার প্রেক্ষাপটে সিউলের অত্যাধুনিক অস্ত্র প্রদর্শনে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে। খবর এএফপি’র।

পিয়ংইয়ং নিয়মিতভাবে বড় ধরনের সামরিক কুচকাওয়াজ প্রদর্শন করলেও সিউলে এই ধরনের অনুষ্ঠান ঐতিহ্যগতভাবে কেবলমাত্র দক্ষিণ কোরিয়ার আর্মড ফোর্সেস ডে উপলক্ষে প্রতি পাঁচ বছরে একবার পালন করা হয়ে থাকে।
এক্ষেত্রে দক্ষিণ কোরিয়া সর্বশেষ ২০১৩ সালে কুচকাওয়াজ প্রর্দশন করা হয়েছিল। পাঁচ বছর পর তৎকালীন প্রেসিডেন্ট মুন জে-ইন উত্তর কোরিয়ার ব্যাপারে তার সমঝোতার প্রেক্ষিতে সামরিক কুচকাওয়াজের পরিবর্তে একটি অনুষ্ঠান উদযাপনের পথ বেছে নেন।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণলয় জানায়, সিউলে মঙ্গলবারের কুচকাওয়াজ বিকেল চারটার দিকে শুরু হবে। এতে এফ-৩৫ স্টিলথ ফাইটারসহ প্রায় ৬,৭০০ সৈন্য এবং ৩৪০টি সামরিক সরঞ্জাম অংশ নেবে।
এছাড়া মঙ্গলবারের কুচকাওয়াজে প্রায় ৩শ’ মার্কিন সৈন্য অংশগ্রহণ করবে।
এদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উত্তর কোরিয়া এই বছর ধারাবাহিকভাবে তাদের বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে। পিয়ংইয়ংয়ের পরীক্ষা চালানো এসব অস্ত্রের মধ্যে আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৭ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page