September 28, 2026, 8:07 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দা জানালেন পোপ লিও

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পোপ চতুর্দশ লিও বুধবার গাজার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বেসামরিক নাগরিকদের আবারো তাদের ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে এবং তারা ‘অগ্রহণযোগ্য পরিস্থিতিতে’ বসবাস করছে।

ভ্যাটিকান সিটি থেকে এএফপি এ খবর জানায়।

৭০ বছর বয়সী পোপ এক সাধারণ সমাবেশ শেষে বলেছেন, আমি গাজার ফিলিস্তিনি জনগণের সঙ্গে গভীর সংহতি জানাচ্ছি, যারা এখনো আতঙ্কের মধ্যে বসবাস করছে এবং তারা আবারো জোরপূর্বক তাদের ভূমি থেকে উচ্ছেদ হয়ে একটি অগ্রহণযোগ্য পরিস্থিতিতে বসবাস করছে।

ইসরাইলি বাহিনী হামাসকে দমন করার লক্ষ্যে গাজা সিটিকে টার্গেট করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। সেখানকার লাখো বাসিন্দা উত্তরাঞ্চলীয় শহর ছেড়ে পালানোর চেষ্টা করছে।

পোপ আরো বলেছেন, আমি আবারো যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি, আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধান এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেছেন, আমার আন্তরিক প্রার্থনায় শরিক হতে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে খুব শিগগিরই শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page