September 21, 2026, 10:25 am
শিরোনামঃ
যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার
এইমাত্রপাওয়াঃ

গাজায় অচিরেই জ্বালানী সংকটের আশংকা করছে জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় আরও মানবিক ত্রাণ প্রবেশ করেছে রোববার। তবে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের যে ত্রাণ সংস্থা আছে, তারা সতর্ক করেছে যে বুধবার নাগাদ জ্বালানী শেষ হয়ে যাবে। হামাসের ওপর ইসরাইলি বিমান হামলা এবং সম্ভাব্য স্থল আক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ঐ সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলছেন, জ্বালানী ছাড়া কোনো পানি থাকবে না, হাসপাতাল এবং বেকারি চলবে না, যাদের ত্রাণ প্রয়োজন, তাদের কাছে ত্রাণ পৌঁছোবে না, কোনো মানবিক সাহায্য দেয়া যাবে না।

তিনি বলেন, ঐ সংস্থা বর্তমানে গাজার গৃহহীন প্রায় ১০ লাখ মানুষের মধ্যে ৫ লক্ষ মানুষকে সাহায্য করছে। গাজার মানুষ, যাদের প্রয়োজন প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়ছে, জ্বালানী ছাড়া আমরা তাদের সাহায্য করতে পারবো না।

তিনি তাৎক্ষণিকভাবে গাজায় জ্বালানী সরবরাহের অনুমতি দেবার জন্য সব পক্ষের প্রতি আহবান জানান।

সংস্থাটি বলছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে তাদের ২৯ জন কর্মী নিহত হয়েছে।

ইসরাইলে হামাসের ঐ হামলায় ১৪০০ মানুষ নিহত হয়। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, ইসরাইলের পাল্টা হামলায় প্রায় ৪,৪০০ মানুষ নিহত হয়েছে।  সূত্র: ভয়েস অব আমেরিকা

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page