September 30, 2026, 11:36 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলি হামলায় জাতিসংঘের ১১ কর্মীসহ ৩০ স্কুল শিক্ষার্থী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর পাশবিক হামলায় জাতিসংঘের ১১ কর্মী এবং জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নেয়া ৩০ শিক্ষার্থী নির্মমভাবে নিহত হয়েছেন।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিচ নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেছেন, “গত শনিবার থেকে এ পর্যন্ত জাতিসংঘের ১১ কর্মী নিহত হয়েছেন।” তিনি আরো জানান, “জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে ৩০ শিক্ষার্থী নিহত এবং আরো আটজন আহত হয়েছে।”

জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থা ইউএনআরডাব্লিউএ’র উপ পরিচালক জেনিফার অস্টিন বলেছেন, তাদের নিহত কর্মীদের মধ্যে পাঁচজন শিক্ষক, একজন গাইনোকলজিস্ট, একজন প্রকৌশলি, একজন কাউন্সেলর ও তিনজন সহকারী রয়েছেন।

অস্টিন বলেন, “ইউএনআরডব্লিউএ এই প্রাণহানির জন্য শোক প্রকাশ করছে এবং আমাদের সহকর্মী ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।” তিনি আরো বলেন, “সংঘর্ষে সব সময় জাতিসংঘের কর্মী ও বেসামরিক নাগরিকদের রক্ষা করতে হবে। আরও বেসামরিক নাগরিকের প্রাণহানি এড়াতে আমরা যুদ্ধ শেষ করার আহ্বান জানাই।”

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও বেসামরিক নাগরিকদের সুরক্ষিত রাখার এবং আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি বলেছেন, প্রায় ২,২০,০০০ ফিলিস্তিনি এখন গাজা জুড়ে জাতিসংঘের পক্ষ থেকে স্থাপিত ৯২টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। গুতেরেস বলেন, জাতিসংঘের আশ্রয়কেন্দ্র, হাসপাতাল, ক্লিনিক এবং স্কুলগুলিকে কখনও হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page