October 18, 2026, 10:28 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

গাজায় গণহত্যা বন্ধ করতে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন : ইউরোপের প্রতি স্পেনর আহ্বান 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রী ইওন বেলারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চলার মধ্যে ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইসরাইলকে দায়মুক্তির সাথে “মানবতার বিরুদ্ধে অপরাধ” করার সুযোগ দেয়ার জন্য গতকাল (শনিবার) স্প্যানিশ ভাষায় এক্স পেইজে এক ভিডিও বার্তায় বেলারা বিশ্ব নেতাদের নিন্দা জানিয়ে এই আহ্বান জানান।

ভিডিও বার্তায় তিনি বলেন, “গাজা উপত্যকা একটি নারকীয় রাত পার করেছে। ইসরাইল শুধু নারী, শিশু ও বয়স্ক মানুষকে ব্যাপকভাবে বোমাবর্ষণ করছে না বরং সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে। গাজা উপত্যকায় ইন্টারনেট ও ফোন যোগাযোগ কেটে দেয়া হয়েছে।”

ইওন বেলারা বলেন, ইউরোপীয় দেশগুলোর “নিষ্ক্রিয়তা” ইসরাইলকে ‘পরিকল্পিত গণহত্যার সহযোগী’-তে পরিণত করছে। যেহেতু ইসরাইলের আন্তর্জাতিক মিত্ররা “তার দায়মুক্তির নিশ্চয়তা” দিয়েছে সে কারণে তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংসতা চালিয়ে যাচ্ছে।

বেলারা আরো বলেন, “ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, এই গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করুন এবং দৃঢ়সংকল্প নিয়ে আসুন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক অপরাধ আদালতের সামনে নিয়ে যাই যাতে তার যুদ্ধাপরাধের বিচার করা যায়।”

তিনি আরো বলেন, “আমাদের এখন কাজ করতে হবে, কাল দেরি হয়ে যাবে; আমাদের আজই করতে হবে।”

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page