October 28, 2026, 12:47 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

গাজায় ত্রাণ সরবরাহের নতুন পথ খোলার ঘোষণা দিল ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দুর্ভিক্ষের হুমকির মুখে পড়া গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েল ‘অস্থায়ী’ ত্রাণ বিতরণের অনুমতি দেবে। গাজা যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে অনেক পরিবর্তন আনার বিষয়ে ওয়াশিংটন সতর্ক করার কয়েক ঘণ্টা পর ইসরায়েল শুক্রবার এমন ঘোষণা দিলো।

বৃহস্পতিবার ৩০ মিনিট টেলিফোনে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, ইসরায়েল বিষয়ে মার্কিন নীতি গাজার বেসামরিক এবং সাহায্য কর্মীদের সুরক্ষার ওপর নির্ভর করছে। আর এটি ওয়াশিংটনের সামরিক সহায়তার সম্ভাব্য শর্তগুলোর প্রথম ইঙ্গিত।
দুই নেতার মধ্যে ফোনালের মাত্র কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় জেরুজালেমে মধ্যরাতে ইসরায়েল ঘোষণা দেয়া হয় যে, তারা অবরুদ্ধ গাজায় আরো সাহায্য সরবরাহের পথ খুলে দিবে।
নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা অ্যাশদোদ বন্দর এবং ইরেজ ল্যান্ড ক্রসিংয়ের মাধ্যমে ‘অস্থায়ী’ সাহায্য সরবরাহের অনুমোদন দেওয়ার পাশাপাশি কেরেম শালোম ক্রসিংয়ে প্রতিবেশী দেশ জর্ডান থেকে সরবরাহ বৃদ্ধি করেছে।
হোয়াইট হাউস ইসরায়েলের এমন পদক্ষেপ গুলোকে দ্রুত স্বাগত জানিয়ে বলেছে, সেগুলোকে ‘এখন সম্পূর্ণ এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে’।
হামাসের বিরুদ্ধে ছয় মাসের যুদ্ধের কারণে ইসরায়েল ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মধ্যে পড়েছে। দেশটির প্রধান সমর্থক ওয়াশিংটনও গাজায় ইসরায়েলি কর্মকা-ের বারবার তিরস্কার করেছে।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৭ অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় ৩৩,০৩৭ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু এবং সেখানে যুদ্ধের কারণে দুর্ভিক্ষের ব্যাপারে সতর্ক করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page