October 28, 2026, 10:06 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

গাজায় নিঃশর্তভাবে ইসরাইলকে আগ্রাসন বন্ধ করতে হবে : সৌদি আরব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন নিঃস্বার্থভাবে বন্ধ করতে হবে বলে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দাবি করেছে সৌদি আরব।

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ জরুরী বৈঠক শেষে যে চূড়ান্ত বিবৃতি প্রস্তুত করা হয়েছে তাতে সৌদি আরব এই দাবি জানিয়েছে।

যৌথ বিবৃতিতে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, “গাজায় যে গণভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে এবং জাতিগত নির্মূল অভিযান চলছে তার ভয়াবহতা সম্পর্কে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি। একইসাথে ইসরাইলের বিরুদ্ধে চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের বাস্তবসম্মত পদক্ষেপ নেয়া দরকার।”

৫৭ জাতির এই মুসলিম সংস্থার সচিবালয় সৌদি আরবের জেদ্দা নগরীতে অবস্থিত। গাজা পরিস্থিতিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশেষ অনুরোধে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা এই জরুরি বৈঠকে বসেন।

গত মাসে ওআইসি’র মহাসচিব এবং সংস্থার আইনজীবী কমিটির সদস্যরা ইসরাইলি অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের শুনানিতে মৌখিক বিবৃতি দিয়েছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page