October 31, 2026, 9:59 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

গাজায় বিমান হামলায় ২২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দখলদার ইসরায়েলি বিমানবাহিনীর অব্যাহত বিমান হামলায় গাজায় ২ হাজার ২১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৮ দিন ধরে চলা ইসরায়েলি বিমান হামলায় ২ হাজার ২১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে শিশুই হলো ৭২৪ জন। নির্বিচার এসব হামলায় ৮ হাজার ৭১৪ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় বিমান হামলায় ৩২৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া একদিনেই আহত হয়েছেন ১ হাজার মানুষ।

এখন পর্যন্ত যত ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত সপ্তাহের শনিবার ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর প্রতিশোধ নিতে গাজায় বিমান হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী।

যদিও তারা দাবি করেছে, হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। তবে হামলায় সবচেয়ে বেশি হতাহত হচ্ছেন সাধারণ মানুষ।

এদিকে, অব্যাহত বিমান হামলার মধ্যেই গাজায় স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এর অংশ হিসেবে গাজা সীমান্তের কাছে ৩ লাখ সেনা ও অন্যান্য যুদ্ধাস্ত্র জড়ো করেছে তারা। সম্ভাব্য স্থল অভিযানের আগে, গাজার উত্তরাঞ্চল থেকে ১১ লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তাদের এমন নির্দেশনার পর কয়েক লাখ মানুষ সরে গেলেও, বেশিরভাগ ফিলিস্তিনি এখনো তাদের নিজ বাড়িতেই অবস্থান করছেন।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page