August 16, 2026, 8:15 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার যশোরে ইয়াবাসহ ৪জন আটক রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

গাজায় যুদ্ধে ৩০ হাজার নিহতদের মধ্যে ২৫ হাজার নারী ও শিশু : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার আইনপ্রণেতাদের বলেছেন, ইসরায়েল গত অক্টোবর থেকে ২৫,০০০ এরও বেশি ফিলিস্তিনি নারী ও শিশুকে হত্যা করেছে। তবে পরে পেন্টাগন তাদের ব্যাখ্যায় বলেছে, গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সামগ্রিক মৃত্যু সংখ্যার কথা তিনি উল্লেখ করেছেন।
নিহত নারী ও শিশুর সংখ্যা নিয়ে হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানি চলাকালে এক প্রশ্নের উত্তরে অস্টিন বলেন,‘এ সংখ্যা ২৫,০০০ ছাড়িয়ে গেছে।’
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলায় ১,১৬০ জন নিহত হয়। এর জবাবে ইসরায়েল গাজায় একের পর এক হামলা চালানো শুরু করে যা এখনো অব্যহত রয়েছে।
এক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার মিত্রদের প্রতি জোরালো সমর্থন দিলেও ওয়াশিংটন সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি এবং বেসামরিক হতাহতের সংখ্যা হ্রাসের জন্য চাপ দিয়ে আসছে।
অস্টিনের বক্তব্যের পর পেন্টগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেন, মন্ত্রী ‘হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানের বরাত দিয়ে বলেছেন যে গাজায় ইসরায়েলি হামলায় ২৫,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।’
তিনি আরো বলেন,‘আমরা নিরপেক্ষভাবে গাজায় হতাহতের এ পরিসংখ্যান যাচাই করতে পারিনি।
এক মাসেরও বেশি সময় আগে ২১ জানুয়ারিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বলা হয়, গাজায় নিহতের সংখ্যা ২৫,০০০ ছাড়িয়ে গেছে। তবে বৃহস্পতিবার বলা হয়, উপকূলীয় এ ভূখন্ডে প্রায় পাঁচ মাস ধরে চলা সংঘাতে আরো অনেক মানুষ নিহত হওয়ায় এ সংখ্যা ৩০,০০০ ছাড়িয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page