September 8, 2026, 12:05 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলি হামলায় ৫ শিশুসহ ১৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজায় গতকাল বৃহস্পতিবার ইসরাইলি বাহিনীর  হামলায় ৫ শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইল এ হামলা চালালো।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, দক্ষিণ গাজায় বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রের একটি তাঁবুতে ড্রোন হামলায় তিন শিশুসহ চার জন নিহত হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ১১ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। এছাড়াও একটি স্কুলে হামলায় আরও একজন নিহত হয়েছে।

অন্যদিকে, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের কাছে একটি ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে।

হামাস কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সংস্থাটি জানিয়েছে যে, অন্যান্য হামলায় এক শিশুসহ আরও দুই গাজাবাসী নিহত হয়েছে।

সংস্থাটির  মুখপাত্র বাসাল জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর গাজা সিটির পূর্বাঞ্চলের একটি এলাকার একটি আবাসিক বাড়িকে লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় আরও চার জন নিহত হয়।

তিনি আরও বলেন, নিখোঁজ থাকা বেশ কয়েকজনকে খুঁজে বের করতে উদ্ধারকাজ শুরু হয়েছে।

আজ শুক্রবার সকালে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, একটি ‘ব্যর্থ ক্ষেপণাস্ত্র’ উৎক্ষেপণের জবাবে তারা গাজা উপত্যকার দক্ষিণ ও উত্তরাঞ্চলে ‘হামাসের সন্ত্রাসী ও সন্ত্রাসী অবকাঠামোগুলোতে নির্ভুলভাবে আঘাত হেনেছে।’

গত ১০ অক্টোবর থেকে গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া একটি ভঙ্গুর যুদ্ধবিরতি, ইসরাইলি বাহিনী ও হামাসের মধ্যে লড়াই অনেকটাই থামিয়ে দিয়েছে।

চলমান এই যুদ্ধবিরতি সত্ত্বেও উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে ঘনঘন যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনছে।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম এএফপিকে বলেন, বৃহস্পতিবার গাজায় চালানো হামলাগুলো ‘যুদ্ধবিরতির প্রতি ইসরাইলি দখলদার বাহিনীর প্রতিশ্রুতি থেকে সরে আসার বিষয়টি নিশ্চিত করে।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি বাহিনী কমপক্ষে ৪২৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

গত ২২ নভেম্বর ইসরাইলি হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে, যা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় এটিই সবচেয়ে ভয়াবহ দিন।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, একই সময়ে যোদ্ধারা তাদের তিন জন সেনাকে হত্যা করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page