August 16, 2026, 9:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার যশোরে ইয়াবাসহ ৪জন আটক রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

গাজায় গণহত্যা বন্ধে আমেরিকার ওপর ভরসা করা যাবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীরা জেদ্দায় জরুরি বৈঠকের সমাপনী বিবৃতিতে গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে নিঃশর্ত ভাবে ইসরাইলি আগ্রাসন পুরোপুরি বন্ধের আহ্বান জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এই বৈঠকে বলেছেন, গাজায় গণহত্যা বন্ধের জন্য আমেরিকার ওপর ভরসা করা যাবে না। গাজা ইস্যুতে আমেরিকার ওপর ভরসা করলে ভুল হবে। তিনি আরও বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যার ধরণ দেখলেই বোঝা যায় তারা গোটা ফিলিস্তিনি জাতিকে নিশ্চিহ্ন করার মিশনে নেমেছে।

জেদ্দা বৈঠকে মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা তাদের বিবৃতিতে গাজায় ইসরাইলি হামলা বন্ধে আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছেন। ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

গত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল পশ্চিমাদের সর্বাত্মক সমর্থনে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ব্যাপক ভাবে মানুষ হত্যা করে যাচ্ছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ এবং ৭০ হাজারের বেশি আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page