October 28, 2026, 10:03 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

গাজায় ত্রাণবন্দর নির্মাণের মার্কিন প্রস্তাব একটি তামাশা : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় ত্রাণ নেয়ার জন্যে অস্থায়ী বন্দর নির্মাাণের পরিকল্পনা মার্কিন দর্শকদের জন্যে একটি তামাশাপূর্ণ নাটক এবং এ দিয়ে গণঅনাহার দূর করা সম্ভব হবে না। জাতিসংঘের একজন মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ শুক্রবার এ কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এ পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি অবরুদ্ধ গাজায় আরো ত্রান পাঠানোর সুযোগ দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি ফিলিস্তিনী সংগঠন হামাসের বিরুদ্ধে চালানো ইসরাইলের অভিযানকেও সমর্থন করেন।
কংগ্রেসকে বাইডেন বলেন, একটি জেটি নির্মাণের মাধ্যমে গাজায় আরো মানবিক সহায়তা পাঠানো সম্ভব হবে।
কিন্তু তার এ পরিকল্পনা নাকচ করে দিয়ে জাতিসংঘের খাদ্য বিষয়ক বিশেষ প্রতিবেদক মাইকেল ফাখরি বলেছেন, কেউ নৌ জেটির কথা বলেনি। না ফিলিস্তিনী জনগণ, না মানবাধিকার বিষয়ক ত্রাণ কমিউনিটির কেউ।
তিনি বলেছেন, কোন জেটি কিংবা আকাশ থেকে ত্রাণ ফেলা বাড়িয়েও ক্ষুধা ও দুর্ভিক্ষ এড়ানো সম্ভব হবে না।
ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের এ উদ্যোগকে তিনি অযৌক্তিক, নিষ্ঠুর ও তামাশা বলে বর্ণনা করেছেন।
উল্লেখ্য, গাজায় ইসরাইলের অব্যাহত হামলার কারণে সেখানে দুর্ভিক্ষ অনিবার্য বলে একাধিকবার সতর্ক করেছে জাতিসংঘ।
ফাখরি বলেছেন, এ মুহুর্তে গাজার প্রতিটি লোক ক্ষুধার্ত।
এদিকে গাজায় ইসরাইলের চলমান হামলায় এ পর্যন্ত ৩০ হাজার ৮৭৮ জন নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page