October 28, 2026, 11:51 am
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজায় দুর্ভিক্ষ প্রায় অনিবার্য : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েল-হামাস যুদ্ধে কোন পরিবর্তন না আসলে ‘গাজায় দুর্ভিক্ষ প্রায় অনিবার্য।’ জাতিসংঘ শুক্রবার এ কথা বলেছে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় যে ইসরায়েলী আগ্রাসন চলছে তাতে সেখানকার মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। তা সত্ত্বেও জাতিসংঘসহ অন্যান্য মানবিক কর্তৃপক্ষ গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেনি।
এ প্রসঙ্গে জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ’র মুখপাত্র জেন্স লার্কে বলেছেন, একবার দুর্ভিক্ষ ঘোষণা করা হলে তা অনেকের জন্যেই অনেক দেরী হয়ে যাবে। আমরা সেই পরিস্থিতি চাই না এবং তার আগেই পরিস্থিতি উন্নতি করতে চাই।
মানবিক সংস্থাগুলো বলছে, গাজার ২২ লাখ লোকের জন্যে সেখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ।
লার্কে বলেছেন, পরিস্থিতির উন্নতি না হলে এবং বর্তমানের একই ধারায় চলতে থাকলে গাজায় দুর্ভিক্ষ ঠেকানো যাবে না।
উল্লেখ্য, ২০১১ সালে সোমালিয়ায় যখন আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হয় তখন মোট জনসংখ্যার অর্ধেকই না খেয়ে মারা গেছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমিয়ার বলেছেন, হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ১০ শিশুর মৃত্যু সরকারিভাবে নথিভুক্ত হয়েছে। এরা ক্ষুধায় মারা গেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page