October 28, 2026, 6:17 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ প্রধানের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস গাজায় আরো ত্রাণ সরবরাহের সুযোগ দিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

শনিবার গাজার দ্বারপ্রান্তে সফরে গিয়ে যুদ্ধবিরতির এ আহ্বান জানিয়ে গুতেরেসে বলেছেন, ইসরাইল-হামাস যুদ্ধে বিশ্ব যথেষ্ট ভয়াবহতা দেখেছে।
গাজায় ত্রাণ সরবরাহের মূল পথ মিসরীয় অংশের রাফা সীমান্তে গুতেরেস বলেছেন, গাজার ফিলিস্তিনী শিশু, নারী ও পুরুষ সকলেই অব্যাহত দুঃস্বপ্ন্রে মধ্যে রয়েছে।
তিনি আরো বলেছেন, আমি বিশ্বের সংখ্যাগরিষ্ঠের কণ্ঠধারণ করে বলছি যারা যথেষ্ট ভয়াবহতা দেখেছে। গাজায় সম্প্রদায় ধ্বংস করে দেয়া হয়েছে, বাড়িঘর গুঁড়িয়ে দেয়া হয়েছে, পুরো পরিবার ও প্রজন্ম নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে।
গুতেরেস গাজায় পুরোপুরি ও অবাধ ত্রাণ সরবরাহের অঙ্গিকার করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, গেটের একদিকে ত্রাণবাহী ট্রাকের দীর্ঘ সারি, অন্যদিকে ক্ষুধার দীর্ঘ ছায়া যা এক নৈতিক অপমান।
এ প্রেক্ষিতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, গুতেরেসের নেতৃত্বে জাতিসংঘ এখন ইসরাইল বিরোধী সংস্থায় পরিণত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশে ব্যর্থ হয়েছে। চীন ও রাশিয়া এ প্রস্তাবে ভেটো দিয়ে বলেছে, এতে ইসরাইলের প্রতি খুবই নমনীয়তা দেখানো হয়েছে।
তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, সোমবার যুদ্ধবিরতি সংক্রান্ত আরো একটি প্রস্তাব নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page