October 4, 2026, 8:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজা আগ্রাসন বন্ধ হলে লোহিত সাগরে হামলা থামবে : ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজ উপত্যকায় ইসরাইলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে গত নভেম্বর মাস থেকে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী বাণিজ্যিক জাহাজে হামলা করে আসছে ইয়েমেন। এরপর গতমাসে ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা শুরু করার পর থেকে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোতেও হামলা শুরু করে সানা।

গতকাল (মঙ্গলবার) আব্দুস-সালামের কাছে জানতে চাওয়া হয়, গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হলে লোহিত সাগরে তাদের হামলা বন্ধ হবে কিনা। উত্তরে তিনি বলেন, গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করে সেখানে অবাধে মানবিক ত্রাণ পৌঁছাতে দিলে আমরা হামলা বন্ধ করার বিষয়টি বিবেচনা করব।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি গণহত্যা অভিযানে এ পর্যন্ত প্রায় ৩০,০০০ ফিলিস্তিনি নিহত এবং ৭০,০০০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন এ বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে, গাজা গণহত্যায় ইসরাইলের পক্ষ অবলম্বন করেনি- এমন কোনো দেশের জাহাজে তারা হামলা চালাবে না। কিন্তু তারপরও বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান লোহিত সাগর দিয়ে তাদের জাহাজ চালানো পুরোপুরি বন্ধ রেখেছে।



Our Like Page