August 16, 2026, 11:04 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার যশোরে ইয়াবাসহ ৪জন আটক রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবিতে ছাড় নয় : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সকল ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহারের দাবিতে অনড় থাকার প্রত্যয় ঘোষণা করেছে হামাস। সংগঠনের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা টেলিভিশনে সম্প্রচারিত এক অডিও বক্তব্যে এ প্রত্যয় ঘোষণা করেন।

তিনি বলেন, “আমরা কেবলমাত্র তখনই শত্রুর সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে যাব যখন গাজা উপত্যকার ওপর আগ্রাসন পুরোপুরি বন্ধ করে সকল ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে। এক্ষেত্রে আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নই।”

আবু উবায়দা আরো বলেন, “ফিলিস্তিনি জনগণের জন্য অবাধ ত্রাণ সরবরাহ, বাস্তুচ্যুত মানুষদের তাদের ঘরবাড়িতে প্রত্যাবর্তন এবং গাজার পুনর্গঠনের দাবিও মেনে নিতে হবে।”

গাজা উপত্যকায় সামরিক আগ্রাসনের পাশাপাশি অবরোধ কঠোর করার মাধ্যমে এই ভূখণ্ডে সর্বাত্মক দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী সেনাদের বহু বছরের গণহত্যা ও নিপীড়নের প্রতিবাদে গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে আল-আকসা তুফান অভিযান চালায় হামাসের নেতৃত্বাধীন প্রতিরোধ আন্দোলনগুলো। তারা আড়াইশ’র মতো ইসরাইলিকে পণবন্দি হিসেবে আটক করে গাজায় নিয়ে আসেন।

এসব পণবন্দিকে উদ্ধারের অজুহাতে ৭ অক্টোবর থেকেই গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করে তেল আবিব যা এখনও চলছে। হামাসকে ধ্বংস করে পণবন্দিদের জীবিত উদ্ধারের যে ঘোষণা ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু দিয়েছিলেন তা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। হামাস বলেছে, তাদের সঙ্গে চুক্তি করা ছাড়া কোনো পণবন্দিকে উদ্ধার করা যাবে না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page