November 8, 2026, 5:07 am
শিরোনামঃ
দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণহত্যা চালানো দলের ফিরে আসার কোনো সুযোগ নেই : ধর্ম প্রতিমন্ত্রী শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান সিলেটে বাসার বাথরুম থেকে প্রবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ইসরায়েলে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে প্রেসিডেন্ট হারজোগ ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার হতে পারে’: ট্রাম্প ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি : আবদুল এল-সায়েদ যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজা দখলে ইসরায়েলের কাছে ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজায় যুদ্ধবিরতি ও শান্তি আহ্বানের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের কাছে ৬৪০ কোটি ডলারের নতুন অস্ত্র চালানের সিদ্ধান্ত নিয়েছে।

নতুন এই চালানে শুধু নিয়মিত গোলাবারুদ নয়, হামলায় ব্যবহারের উপযোগী ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকল বা ট্যাংকও রয়েছে। হেলিকপ্টার ও ট্যাংকের মূল্য যথাক্রমে ৩৮০ কোটি ও ১৯০ কোটি ডলার, বাকি ৭০ কোটি ডলার ধরা হয়েছে যন্ত্রাংশ ও গোলাবারুদের জন্য।

রয়টার্সের প্রতিবেদনে ট্রাম্প প্রশাসন ও পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, প্রস্তাবিত এই অস্ত্রসম্ভার ইসরায়েলের সামরিক অভিযানে ব্যবহার করা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে গাজা দখলের অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় হামলার পর ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান শুরু করে। এ অভিযানে গাজায় নিহত হয়েছেন ৬২ হাজারের বেশি মানুষ, আহত হয়েছেন ১ লাখ ৬৬ হাজারেরও বেশি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত দুই বছরে গাজায় যুদ্ধবিরতির জন্য ছয়বার প্রস্তাব উত্থাপন করা হলেও প্রতিবার যুক্তরাষ্ট্র আপত্তি বা ভেটো দিয়ে তা বাতিল করেছে। এদিকে ফ্রান্স ও সৌদি আরব ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতির দাবিতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page