August 16, 2026, 12:00 pm
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ মৌলভীবাজারে চা-বাগান থেকে ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করলো ন্যাটো ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র ; ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
এইমাত্রপাওয়াঃ

গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসরায়েল বৃহস্পতিবার কাতারের মধ্যস্থতাকারীদের দেওয়া একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে হামাসের উত্তর পেয়েছে। ইসরায়েলের এক কর্মকর্তা সিনহুয়াকে বিষয়টি নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছ থেকে লিখিত সাড়া পেয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, হামাস তাদের ‘ভিত্তিহীন বিভিন্ন দাবি নিয়ে নিজেদের শক্তিশালী করে চলেছে।’
নেতানিয়াহুর কার্যালয় আরো বলেছে, প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য শুক্রবার যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক আহ্বান করা হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্তব্য সত্ত্বেও ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন কান টিভি নিউজ জানায়, নথিতে দাবিগুলোর একটি তালিকা রয়েছে যা ইসরায়েল ‘যুক্তিসঙ্গত’ বলে মনে করে।
হামাসের দেওয়া এক বিবৃতিতে এটা নিশ্চিত করা হয়েছে যে, তারা যুদ্ধবিরতির একটি ‘বিস্তৃত দৃষ্টিভঙ্গি’ উপস্থাপন করেছে। যার মধ্যে একটি যুদ্ধবিরতি এবং গাজায় আটক জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের ভয়াবহ হামলার পর থেকে তারা এই গ্রুপের হাতে বন্দি রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page