September 28, 2026, 10:59 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজা সিটি খালি করার বিরুদ্ধে রেড ক্রসের সতর্কতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রেডক্রস শনিবার সতর্ক করে বলেছে,  বর্তমান পরিস্থিতিতে গাজা শহর থেকে বাসিন্দাদের সরিয়ে ফেলার ইসরাইলি প্রচেষ্টা, এই অঞ্চলের বাসিন্দাদের ঝুঁকির মধ্যে ফেলবে।

ইসরাইলি সেনাবাহিনী পরিকল্পিত আক্রমণের আগে এই অঞ্চলের ওপর তার অবরোধ আরো জোরদার করার সময় এই সতর্কবার্তা দিয়েছে রেডক্রস।

গাজা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, সকাল থেকেই ইসরাইলি হামলায় যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে ৬৬ জন নিহত হয়েছে। প্রায় ২৩ মাস ধরে এই যুদ্ধ চলছে।

আন্তর্জাতিক রেডক্রস কমিটির সভাপতি মিরজানা স্পোলজারিক এক বিবৃতিতে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে গাজা সিটি থেকে ব্যাপক জনগণকে সরিয়ে নেওয়া অসম্ভব।

তিনি বলেন, গাজায় আশ্রয়, স্বাস্থ্যসেবা ও পুষ্টির ভয়াবহ অবস্থার অর্থ হল ‘বর্তমান পরিস্থিতিতে কেবল অসম্ভবই নয়, বরং অবোধগম্যও।’

গাজায় আক্রমণ বন্ধ করার জন্য ইসরাইলের ওপর ক্রমবর্ধমান চাপ বাড়ছে। এখানে জনসংখ্যার একটি বিরাট অংশ অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে এবং জাতিসংঘ দুর্ভিক্ষ ঘোষণা করেছে।

কিন্তু দেশ-বিদেশ থেকে যুদ্ধ বন্ধের আহ্বান সত্ত্বেও, ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম শহরটি দখল এবং এর বাসিন্দাদের অন্যত্র সরানোর জন্য একটি অভিযান চালাতে যাচ্ছে।

তেল আবিবে শনিবার এক সমাবেশে গাজায় আটক ইসরাইলি জিম্মিদের আলোচনার মাধ্যমে মুক্তির দাবিতে বন্দীদের পরিবার সতর্ক করে দিয়ে বলেছে, আসন্ন আক্রমণ তাদের জীবনকে বিপন্ন করতে পারে।

ইসরাইলি সেনাবাহিনী গাজা শহরকে ‘বিপজ্জনক যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করেছে। এখানে প্রতিদিনের যুদ্ধবিরতি ছাড়াই অন্যত্র সীমিত খাদ্য সরবরাহের সুযোগ তৈরি হয়েছে।

সেনাবাহিনী জনগণকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানায়নি। তবে একদিন আগে ফিলিস্তিনি ভূখণ্ডের বেসামরিক বিষয় তত্ত্বাবধানকারী ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগ্যাট বলেছে, তারা সেখানকার ‘বাসিন্দাদের সুরক্ষার জন্য তাদেরকে দক্ষিণ দিকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।’

 

আজকের বাংলা তারিখ



Our Like Page