September 7, 2026, 8:07 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে গাঁজাসহ কারারক্ষী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে গাঁজাসহ সোহেল রানা নামে এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গ্রেপ্তার সোহেল রানা (২৭) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর এলাকার হিকমত আলীর ছেলে। তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, ৩ থেকে ৪ পোটলা গাঁজা নিয়ে কারারক্ষী সোহেল রানা কারাগারে ঢুকছিল। এ সময় অন্যান্য কারারক্ষীরা তাকে আটক করে। পরে তার কাছ থেকে ৪ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। এক পর্যায়ে তার ব্যারাকে তল্লাশি করে তার ব্যবহৃত একটি ট্রাঙ্কের ভেতর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে কারা কর্তৃপক্ষ থানায় খবর দেয়। খবর পেয়ে রাত ১১টার দিকে কারাগার থেকে সোহেল রানাকে গাঁজাসহ গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, গাঁজাসহ আটক সোহেল রানাকে সাসপেন্ড করা হয়েছে। কারাবিধি আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কোনাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page