October 6, 2026, 4:50 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গোপালগঞ্জ সদরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় কৃষি কর্মকর্তা দেবদাস মল্লিক (৪০) নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত দেবদাস মল্লিক পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার পুরুবুনিয়া গ্রামের যোগেন্দ্রনাথ মল্লিকের ছেলে। তিনি সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে গোপিনাথপুর এলাকায় কর্মরত ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, সদর উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে কাজ শেষ করে মোটর সাইকেলে করে সদর উপজেলা কৃষি অফিসে ফিরছিলেন তিনি। পথিমধ্যে শহরতলীর ফকিরকান্দি এলাকায় অজ্ঞাত একটি গাড়ি পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ওই কর্মকর্তা।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।



Our Like Page