October 4, 2026, 6:11 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধানকে গাজায় প্রবেশে বাধা ইসরায়েলের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান সোমবার বলেছেন, ইসরায়েল তাকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় প্রবেশে বাধা দিয়েছে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ।
ইসরায়েল প্রতিক্রিয়ায় বলা হয়েছে, ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি।
লাজারিনি গত মাসে বলেছিলেন, ইসরাইল ‘ইউএনআরডব্লিউএ ধ্বংস করতে চায়।’
মিশরের পররাষ্ট্র মন্ত্রী সামেহ শউকরির সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ রাফাতে যাওয়ার ইচ্ছা ছিল, আমার প্রবেশের কথা জানানো হয়েছিল কিন্তু ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে।’
ইসরায়েল জানুয়ারিতে ইউএনআরডব্লিউএ-এর প্রায় ১৩ হাজার গাজান কর্মচারীকে অভিযুক্ত করে বলেছে, ইসরায়েলের ওপর হামাসের যোদ্ধারা ৭ অক্টোবরের হামলায় জড়িত।
লাজারিনি এক্স-এ লিখেছেন, ‘ইসরায়েলি কর্তৃপক্ষ’ তাকে গাজায় প্রবেশ করতে দেয়নি।
ফিলিস্তিনের দখলিকৃত ভূখন্ডে বেসামরিক বিষয়গুলো পরিচালনাকারী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সংস্থা সিওজিএটি এক্স-এ বলেছে, লাজারিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি।
গাজায় প্রবেশের অনুরোধ করার সময় ‘প্রয়োাজনীয় সমন্বয় প্রক্রিয়া এবং চ্যানেল’ অনুসরণ করা হয়নি।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানিয়েছেন,‘ লাজারিনি এবং ইউএনআরডব্লিউএ-তে তার সহকর্মীরাসহ জাতিসংঘের সকল কর্মকর্তাদের গাজাজুড়ে অত্যাবশ্যক মানবিক কাজ করার সুবিধা নিশ্চিত করা উচিত।’
ফারহান হক সাংবাদিকদের বলেন, গুতেরেস ‘অবশ্যই চান যে, লাজারিনি গাজার সমস্ত অঞ্চল জুড়ে ইউএনআরডব্লিউএ কার্যক্রম পরিচালনার সুযোগ পান।’



Our Like Page