October 5, 2026, 6:20 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘে ফিলিস্তিনের সদস্য পদের বিরুদ্ধে মার্কিন ভেটোর নিন্দা হামাসের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী গ্রুপ হামাস জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগের নিন্দা জানিয়েছে। খবর এএফপি’র।

গাজা উপত্যকার শাসকদের এক বিবৃতিতে বলা হয়,‘হামাস জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ প্রদানের খসড়া প্রস্তাবের বিষয়ে নিরাপত্তা পরিষদে আমেরিকান ভেটোর নিন্দা জানায়।’ ফিলিস্তিনের অবরুদ্ধ এ ভূখ-ে যুদ্ধের কারণে নিহতের সংখ্যা বেড়েই চলায় ক্রমবর্ধমান আন্তর্জাতিক উদ্বেগের প্রেক্ষাপটে এমন প্রস্তাব উত্থাপন করা হয়।
এ বিষয়ে ভোটাভুটির প্রাক্কালে ইসরাইলের প্রধান মিত্র এবং সামরিক সহযোগী যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগ প্রত্যাশিত ছিল। গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার মধ্যদিয়ে গাজা যুদ্ধ শুরু হয়। হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরাইল পাল্টা হামলা শুরু করে। ছয় মাসেরও বেশি সময় ধরে তা অব্যাহত রয়েছে।
আলজেরিয়া উত্থাপিত এ খসড়া প্রস্তাবের পক্ষে ১২টি দেশ ভোট দিয়েছে। ব্রিটেন ও সুইজারল্যান্ড ভোটদানে বিরত থাকে। সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্যপদ দেয়ার সুপারিশ করা হয়।



Our Like Page