October 28, 2026, 6:56 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘ সংস্থার প্রধানকে গাজায় প্রবেশের অনুমতি দেয়া উচিত : যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলকে জাতিসংঘের ফিলিস্তিনী সংস্থার (ইউএনআরডব্লিওএ) প্রধানকে গাজায় প্রবেশের অনুমতি দেয়া উচিত।

গাজায় সংস্থার প্রধানকে ঢুকতে না দেয়ার কারণে যুক্তরাষ্ট্র গতকাল মঙ্গলবার এ কথা বলেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিড্যান্ট প্যাটেল সাংবাদিকদের বলেছেন, আমাদের বিশ্বাস ‘ইউএনআরডব্লিওএ’কে গাজাসহ তার সকল কর্মক্ষেত্র পরিদর্শনের সুযোগ দেয়া উচিত এবং আমরা জাতিসংঘ ও এনজিও কর্মীদের সকল ভিসা আবেদন দ্রুত অনুমোদনের জন্যে ইসরায়েলী সরকারের সাথে অব্যাহতভাবে কাজ করতে যাচ্ছি।
ইউএনআরডব্লিওএ প্রধান ফিলিপ্পে লাজ্জারিনি কায়রোয় সোমবার গাজার দক্ষিণাঞ্চীয় রাফা শহরের যাওয়ার আগ্রহ ব্যক্ত করেছিলেন। কিন্তু ইসরায়েল তাকে প্রবেশের অনুমতি দেয়নি।
ইসরায়েলের অভিযোগ, জাতিসংঘের এই সংস্থা হামাসের একটি ফ্রন্ট হিসেবে কাজ করছে। এমনকী গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় এর কয়েকজন কর্মীও জড়িত ছিল।
এ অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইউএনআরডব্লিওএ’কে অর্থ দেয়া বন্ধ করে দেয়। একইসঙ্গে বিষয়টি খতিয়ে দেখারও আহ্বান জানায়। তবে সংস্থার কাজকে ওয়াশিংটন মূল্যবান বলে বর্ণনা করেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page