October 6, 2026, 3:08 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে বাস-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ ; নিহত ৩ আহত ৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে আজ সকালে ত্রিমুখী সংঘর্ষে চালকসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ছত্রপুর গ্রামের আনোয়ার হোসেন(৪০),ফুলবাড়িয়া গ্রামের পিকআপ ভ্যানের চালক সুজা মন্ডল ও জামালপুর সদর উপজেলার ছোনটিয়া গ্রামের সামছুল হক(৪৫)।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ মহব্বত কবির জানান, সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি তিতপল্লা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সবজিবাহী পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে পিকআপ ভ্যানের দুইযাত্রী নিহত হন। নিহত দু’জন সবজি ব্যবসায়ী। এ সময় পেছন থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ভ্যানের সঙ্গে ধাক্কা মারে। ত্রিভুজাকার সংঘর্ষে ভ্যান চালকসহ ছয়জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে ভ্যান চালকের মৃত্যু হয়।



Our Like Page