October 28, 2026, 1:45 pm
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জিম্মি নিয়ে আলোচনার লক্ষ্যে কাতারে যাচ্ছে ইসরায়েলী প্রতিনিধি দল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনী সংগঠন হামাসের কাছে আটক জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে আরো আলোচনার জন্যে কাতারে যাচ্ছে ইসরায়েলী প্রতিনিধি দল।
এর আগে ইসরায়েলের যুদ্ধকালীন কেবিনেট কাতারে প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি অনুমোদন করে।
যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা প্যারিসে শুরু হয়। তবে চূড়ান্ত সমঝোতা ছাড়াই ইসরায়েলী প্রতিনিধি দল ফিরে আসে।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি এক টেলিভিশন সাক্ষাতকারে জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় প্রতিনিধি দল প্যারিস থেকে ফিরে এসেছে। সম্ভবত একটি চুক্তির দিকে যাওয়ার এখনও সুযোগ রয়েছে।
ইসরায়েলী সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ইসরায়েলে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলী জিম্মিদের ছাড়িয়ে আনা নিয়ে আলোচনা অব্যাহত রাখতে আগামী দিনগুলোতে কেবিনেট কাতারে প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়েছে।
এদিকে হানেগবি তার সাক্ষাতকারে বলেছেন, গত ৭ অক্টোবর হামাস যেসব জিম্মিকে আটক করেছে ইসরায়েল তাদের সকলকে মুক্ত করতে চাইছে। তবে কোন সমঝোতায় পৌঁছানো মানে যুদ্ধের অবসান নয়।
এছাড়া তিনি আরো আভাস দিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র বিষয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যকার কোন চুক্তি ইসরায়েল গ্রহণ করবে না।
উল্লেখ্য, ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় তেলআবিব যে পাল্টা হামলা শুরু করে তাতে এ পর্যন্ত ২৯ হাজার ৬০৬ ফিলিস্তিনী নিহত হয়েছে।
হামাস ২৫০ জনকে জিম্মি হিসেবে আটক করেছিল। এদের মধ্যে এখনও ১৩০ জন হামাসের কাছে আটক রয়েছে। ইসরায়েল ধারনা করছে এই ১৩০ জনের মধ্যে ৩০ জন মারা গেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page