October 6, 2026, 4:51 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় নরেশ রবিদাস (৪৭) নামে এক ফেরিওয়ালার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার তুলসীগঙ্গা নদীর মাদারতলী ঘাটের একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নরেশ রবিদাস আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের মৃত বিরেন রবিদাসের ছেলে। তিনি চর্মকার পেশার পাশাপাশি ফেরিওয়ালা ছিলেন। ফেরি করে ছোট বাচ্চাদের খেলনা বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে রোববার আওয়ালগাড়ী গ্রামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরেশ রবিদাস ওই অনুষ্ঠানে বাচ্চাদের খেলনার দোকান দিয়েছিলেন। তিনি রাত ৮টার দিকে দোকান তুলে নিয়ে বাড়িতে যান। খাওয়া-দাওয়া শেষে তিনি বাড়ি থেকে বেরিয়ে রাতে আর বাড়িতে ফেরেননি।

সোমবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় লোকজন তুলসীগঙ্গা নদীর মাদারতলী ঘাটের নরেশ রবিদাসের মরদেহ হাত-পা মাফলার দিয়ে বাঁধা অবস্থায় আমগাছে ঝুলতে দেখেন। তারা ঘটনাটি রুকিন্দীপুর ইউপির সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিককে জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নরেশ রবিদাসের মরদেহ উদ্ধার করে।

রুকিন্দীপুর ইউপির সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক বলেন, নরেশ রবিদাস চর্মকারের পাশাপাশি ফেরি করে বাচ্চাদের খেলনা বিক্রি করতেন। কারও সঙ্গে তার শত্রুতা ছিল বলে মনে হচ্ছে না। তবে তার হাত-পা মাফলার দিয়ে বাঁধানো ও পা মাটিতে লেগে থাকা অবস্থা দেখে মনে হয়েছে এটি হত্যাকাণ্ড।

আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আমগাছে ঝুলন্ত অবস্থায় নরেশ রবিদাসের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



Our Like Page