October 13, 2026, 5:16 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ কোরিয়া থেকে ছাড় পাওয়া ৬০০ কোটি ডলার আটকে দেয়ার খবর সঠিক নয় : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সম্প্রতি দক্ষিণ কোরিয়া থেকে ছাড় পাওয়া ইরানের ৬০০ কোটি ডলার এবার কাতারে আটকে দেয়া হয়েছে বলে যে দাবি আমেরিকা করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। সম্প্রতি আমেরিকার সঙ্গে এক বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দক্ষিণ কোরিয়া থেকে ইরানের পাওনা ৬০০ কোটি ডলার কাতারের দু’টি ব্যাংকে স্থানান্তর করা হয়।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বার্তা সংস্থা নূর নিউজ বৃহস্পতিবার জানিয়েছে, কাতারের ব্যাংকগুলোতে রক্ষিত অর্থ খরচের ব্যাপারে ইরানের যে প্রবেশাধিকার ছিল তাতে কোনো পরিবর্তন আসেনি বরং এ সংক্রান্ত চুক্তি পুনর্বহাল রয়েছে।

বৃহস্পতিবার দিনের শুরুতে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট দাবি করেছিল, হাউজ ডেমোক্র্যাটসকে মার্কিন উপ অর্থমন্ত্রী ওয়ালি অ্যাডেইয়েমো বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের অকস্যাৎ হামলা করার কারণে ওই ৬০০ কোটি ডলারে ইরানের প্রবেশাধিকার বন্ধ রাখতে কাতার ও আমেরিকা সম্মত হয়েছে।

গত আগস্ট মাসে কাতারের মধ্যস্থতায় স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী, ইরান ও আমেরিকা পরস্পরের পাঁচজন করে বন্দি মুক্তি দেয়। ওই চুক্তিতে আরো বলা হয়, দক্ষিণ কোরিয়ার একাধিক ব্যাংকে আটকে পড়া ইরানের ৬০০ কোটি ডলার অর্থ কাতারে স্থানান্তর করা হবে এবং ইরান কাতারের ব্যাংকগুলো থেকে ওই অর্থ ইচ্ছেমতো খরচ করতে পারবে।

সেপ্টেম্বর মাসে ওই অর্থ কাতারের আহলি ব্যাংক ও দুখান ব্যাংকে জমা হয়। ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে দক্ষিণ কোরিয়ায় ইরানের তেল বিক্রির ওই ৬০০ কোটি ডলার আটকা পড়েছিল।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page