November 8, 2026, 8:06 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত মাগুরায় জাতীয় সমবায় দিবস ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত যশোর ডিসি কার্যালয়ের সামনে বিয়ের সাজে ১৬ বছরের কিশোরী ; ২ জন আটক যশোরের শার্শায় এ্যালকোহল পানে যুবকের মৃত্যু এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে : আইনমন্ত্রী ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ; মহাসড়ক অবরোধ জয়পুরহাটের ডিসিকে অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ৮ জন নিহত

দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় এক শিশুসহ অন্তত আটজন শহীদ হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) একথা ঘোষণা করে বলেছে, দক্ষিণ লেবানন জুড়ে বিভিন্ন স্থান লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলায় এসব ব্যক্তি শহীদ হন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আইতা আল-জাবালে ইসরাইলি ড্রোন হামলায় সাত বছর বয়সীসহ দুইজন শহীদ হন। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি বা এনএনএ বলেছে, ড্রোনটি গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে দুটি গাইডেড মিসাইল ছোঁড়ে।

ইসরাইলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে আরো ছয়জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের পাঁচ যোদ্ধা রয়েছেন। হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে একজনকে মোহাম্মদ মাহমুদ নাজম “কারার” বলে চিহ্নিত করা হয়েছে, যাকে ইসরেইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট এবং মিসাইল ইউনিটের “গুরুত্বপূর্ণ” সদস্য হিসেবে উল্লেখ করেছে।

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর ইহুদিবাদী ইসরাইল দক্ষিণ লেবাননের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে। ইসরাইলি আগ্রাসনে লেবাননে প্রায় ৬০০ জনের প্রাণহানি হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৮শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page