October 1, 2026, 12:40 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ লেবানন সীমান্তে গোলাগুলিতে সাংবাদিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ লেবানন সীমান্তে গোলাগুলিতে রয়টার্সের একজন সাংবাদিক নিহত এবং এএফপি, রয়টার্স এবং আল জাজিরার আরো ছয় সাংবাদিক আহত হয়েছে।

শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে আলমা আল-শাব এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই সাংবাদিকের নাম ইসাম আবদাল্লাহ। তিনি বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওগ্রাফার ছিলেন। দায়িত্বরত অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি।
লেবাননের নিরাপত্তা সূত্র বলছে, ইসরাইলের গোলা বর্ষণের পর লেবানন সীমান্তে ফিলিস্তিনি সংশ্লিষ্ট দল থেকেও হামলা চালানো হয়।
ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গ্রুপ ইসরাইলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে।
এর আগে ইসরাইলের সেনা মুখপাত্র হিজবুল্লাহ’র অবস্থান লক্ষ্য করে বোমা হামলা চালানোর কথা জানিয়েছে।
আন্ত:সীমান্তের এ গোলাগুলিতে এসব সাংবাদিক হতাহত হয়। এএফপি’র ফটোগ্রাফার ক্রিস্টিনা অ্যাসি এবং এএফপি’র ভিডিও সাংবাদিক ডিলান কলিন্স ওই্ এলাকায় কাজ করছিলেন। দুজনকেই চিকিৎসার জন্যে টায়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রয়টার্সের অন্য দুই সাংবাদিক থায়ের আল সুদানি এবং মাহের নাজেহও আহত হয়েছে। এছাড়া আহত সাংবাদিকদের মধ্যে আল-জাজিরার দু’জন সাংবাদিক রয়েছেন। তাঁরা হলেন প্রতিবেদক কারমেন জোওখাডার ও ফটোগ্রাফার এলি ব্রাখিয়া।
ফিলিস্তিনের সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।
এদিকে সাংবাদিক হতাহতের ঘটনায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, চলমান ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত লেবাবনেও ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।
যদিও দেশ দু’টি কার্যত যুদ্ধাবস্থাতেই রয়েছে। লেবাননে ১৯৭৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page