October 5, 2026, 2:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

দামেস্কোতে কনস্যুলেটে হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী : ইরানের পররাষ্ট্র মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রী দামেস্কোতে তেহরানের কনস্যুলেট ভবনে গত সপ্তাহে ভয়াবহ ইসরায়েলী হামলায় যুক্তরাষ্ট্র অনুমোদন দিয়েছে বলে আবারো অভিযোগ করেছেন।

সিরিয়ার রাজধানীতে নতুন কনস্যুলেট উদ্বোধনের পর সোমবার নতুন করে তিনি এ অভিযোগ করেন।
গত সোমবার ইরানের দামেস্কো কনস্যুলেটে বিমান হামলা চালানো হয়। এতে রিভ্যুউলিশনারি গার্ডের সাত সদস্য নিহত হয়। নিহতদের মধ্যে দুই জেনারেলও রয়েছেন।
দামেস্কোর গুরুত্বপূর্ণ মিত্র ইরান এই হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে।
ইরান ও সিরিয়া হামলার জন্যে ইসরায়েলকে দায়ী করেছে। একইসঙ্গে অভিযোগ করেছে হামলায় অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিন দামেস্কোতে সাংবাদিকদের বলেছেন, আমেরিকা এই হামলার জন্যে দায়ী এবং তাকে অবশ্যই এর জন্যে জবাবদিহি করতে হবে।
এদিকে সোমবার আবদুল্লাহিন দামেস্কো নতুন কনস্যুলেট ভবন উদ্বোধন করেছেন। এ সময়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রী ফয়সাল মেকদাদ উপস্থিত ছিলেন।



Our Like Page