September 30, 2026, 12:20 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নাগরনো-কারাবাখে আজারবাইজান সেনাবাহিনীর গর্বের বিষয় : তুর্কি প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলের ওপর আজারবাইজান পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কয়েকদিনের মাথায় দেশটি সফরে গেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

তিনি গতকাল (সোমবার) আজারবাইজানের নাখিচেভান শহরে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, নাগরনো-কারাবাখে আজারবাইজান সেনাবাহিনীর অর্জন ‘গর্ব করার মতো বিষয়’ এবং এর ফলে ওই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথ উন্মুক্ত হয়েছে। ‘এই সুযোগকে কোনোমতে হাতছাড়া করা উচিত হবে না’ বলে এরদোগান মন্তব্য করেন। তিনি বলেন, আমরা আশা করব আর্মেনিয়া শান্তি প্রতিষ্ঠার জন্য হাত বাড়িয়ে দেবে এবং এ লক্ষ্যে আন্তরিক পদক্ষেপ নেবে।

চারদিকে ভূমিবেষ্টিত নাগরনো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে চিহ্নিত; যদিও সেখানকার বেশিরভাগ নাগরিক আর্মেনীয় বংশোদ্ভূত। তারা এই ভূখণ্ডের ওপর আজারবাইজানের সার্বভৌমত্ব মেনে নিতে রাজি না হওয়ায় গত তিন দশকেরও বেশি সময় ধরে অঞ্চলটি নিয়ে ককেশাস অঞ্চলে উত্তেজনা বিরাজ করেছে।

গত সপ্তাহে নাগরনো-কারাবাখের ওপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে সেখানকার উত্তেজনা স্থায়ীভাবে প্রশমনের লক্ষ্যে আজারবাইজান সামরিক অভিযান চালায়। ২০ সেপ্টেম্বর শেষ হওয়া মাত্র ২৪ ঘণ্টার অভিযানে আর্মেনিয়ার সেনাবাহিনীকে নাস্তানাবুদ করে দেয় আজারবাইজান এবং আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সমর্পণে বাধ্য করে।

রাশিয়ার মধ্যস্থতায় অনুষ্ঠিত যুদ্ধবিরতির শর্ত মেনে নাগরনো-কারাবাখের হাজার হাজার জাতিগত আর্মেনীয় এখন আর্মেনিয়ায় চলে যাচ্ছে। ইয়েরেভান বলেছে, এখন পর্যন্ত ৬,৬৫০ শরণার্থী আর্মেনিয়ায় প্রবেশ করেছে।রাশিয়া বলেছে, নাগরনো-কারাবাখ থেকে জাতিগত আর্মেনীয়দের নিরাপদে সরে যাওয়ার কাজে রুশ শান্তিরক্ষীরা সাহায্য করছে।

তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সোমবারের সাক্ষাতে প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, আজারবাইজানের কারাবাখ অঞ্চলে মানবিক ত্রাণ পাঠাতে শুরু করেছে বাকু। ওই অঞ্চলের জাতিগত আর্মেনীয় নাগরিকদের অধিকার সংরক্ষণ করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page