October 6, 2026, 5:39 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

নাটোরে মানব পাচার-ধর্ষণ-প্রতারণা মামলায় ১ গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারি কর্মচারীর পরিচয়ে মানব পাচার, ধর্ষণ ও প্রতারণার অভিযোগে রাজবাড়ির পাংশা থানায় মামলার আসামীকে নাটোরের লালপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

গেলো বৃহস্পতিবার লালপুর উপজেলা সদরের হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামী আবুল কালাম আজাদ শাহারিয়ার নাফিজ ইমনকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, আসামী তার পরিচয় গোপন করে ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক তৈরী করে একাধিক বার ধর্ষণ ও পরবর্তীতে প্রতারণামূলক নাটক সাজিয়ে বিয়ে করে। এরপর ভিকটিমকে পতিতালয়ে নিয়ে যৌনকর্মী হিসেবে টাকার বিনিমেয়ে পাচারের চেষ্টা করে। ভিকটিমের মা বিষয়টি জানতে পেরে বাদী হয়ে রাজবাড়ী জেলার পাংশা থানায় ধর্ষণ, প্রতারণা এবং পাচার সংক্রান্তে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামী আত্বগোপনে চলে যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার কাছে থেকে ৫টি সিম কার্ড সহ তিনিটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।



Our Like Page