October 4, 2026, 5:13 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনে জয় না পেলে রক্তের বন্যা বয়ে যাবে : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী না হলে আমেরিকায় রক্তের বন্যা বয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার ওহাইও অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এই হুঁশিয়ারি দেন ট্রাম্প।

তিনি বলেছেন, “আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী না হলে আমেরিকায় গণতন্ত্রের অবসান ঘটবে এবং দেশজুড়ে রক্তের বন্যা বয়ে যাবে।”

তবে রক্তের বন্যা দিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়।

এসময় বাইডেনকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প বলেন, ‘চীন-মেক্সিকোতে গাড়ি বানিয়ে তা আমেরিকায় বিক্রি করছে। আমি নির্বাচিত হলে তারা এটি করতে পারবে না। আমি যদি নির্বাচিত না হই তাহলে দেশজুড়ে রক্তের বন্যা বয়ে যাবে।’

ট্রাম্প বলেন, ‘নভেম্বরের ৫ তারিখটা মনে রাখবেন। এটা আমাদের দেশের ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘লাখ লাখ মানুষকে কাজের সুযোগ দিয়ে বাইডেন বার বার আফ্রিকান-আমেরিকান ভোটারদের পিঠে ছুরিকাঘাত করছেন। এর ফলে আফ্রিকান-আমেরিকান ও হিস্পানিক আমেরিকানদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে।’

উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নিজ নিজ দল ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টি থেকে নিজেদের প্রেসিডেন্ট প্রার্থিতা নিশ্চিত করেছেন জো বাইডেন ও ট্রাম্প।



Our Like Page