August 16, 2026, 11:02 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার যশোরে ইয়াবাসহ ৪জন আটক রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

নির্যাতন চালিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করেছে ইসরাইল : আনরোয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা আনরোয়া (UNRWA) বলেছে, তাদের কর্মীদের ওপর নির্যাতন চালিয়ে তাদের মুখ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করেছে ইহুদিবাদী ইসরাইল। সংস্থাটি আরো বলেছে, নির্যাতনের মুখে তাদের কর্মীরা হামাসের সঙ্গে তাদের সম্পর্ক থাকার পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবরের ইসরাইল বিরোধী অভিযানে নিজেদের জড়িত থাকার মিথ্যা স্বীকারোক্তি দিয়েছেন।

৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানে আনরোয়ার কয়েকজন কর্মী জড়িত ছিলেন- ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে এরকম একটি প্রমাণবিহীন অভিযোগ উত্থাপিত হওয়ার পর ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে জাতিসংঘের এই সংস্থাটিকে তহবিল দেয়া বন্ধ করে দেয় অন্তত ১০টি পশ্চিমা দেশ।

গাজাবাসী অসহায় ফিলিস্তিনি শরণার্থীদের জীবন যখন আনরোয়ার সহযোগিতার ওপর পুরোপুরি নির্ভরশীল তখন যেসব দেশ সহায়তা বন্ধ করে দেয় সেগুলোর মধ্যে রয়েছে আমেরিকা, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও জাপান। মূলত, এসব দেশের আর্থিক সহায়তায় আনরোয়া পরিচালিত হয়।

আনরোয়া নিজস্ব তদন্ত শেষে শনিবার জানিয়েছে, গাজায় ভয়াবহ গণহত্যা অভিযানের মধ্যেই এই উপত্যকা থেকে শত শত ফিলিস্তিনি যুবককে ধরে নিয়ে তাদের ওপর চরম নির্যাতন চালিয়েছে ইসরাইলি সেনারা। ভয়াবহ নির্যাতনের শিকার এসব ফিলিস্তিনির মধ্যে আনরোয়ার বেশ কয়েকজন কর্মীও ছিলেন। তাদের কাছ থেকে দখলদার ইসরাইল এই স্বীকারোক্তি আদায় করে যে, তারা ৭ অক্টোবরের হামলায় অংশ নিয়েছিলেন।

ওই স্বীকারোক্তির ভিত্তিতে কোনো ধরনের প্রমাণ উপস্থাপন ছাড়াই ইসরাইল ঘোষণা করে জাতিসংঘের কর্মীরা আল-আকসা তুফান অভিযানে অংশ নিয়েছিলেন। তেল আবিবের ওই ঘোষণার সঙ্গে সঙ্গে পশ্চিমা দেশগুলো যাচাই বাছাই ছাড়াই একের পর এক আনরোয়াকে তহবিল সহায়তা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page