October 28, 2026, 1:46 pm
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নোবেল শান্তি পুরস্কারের জন্য ইলন মাস্কের নাম প্রস্তাব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাক স্বাধীনতার পক্ষে দাঁড়ানো এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেওয়ায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন ইলন মাস্ক। এই বিশেষ সম্মানের জন্য তার নাম মনোনীত করেছেন নরওয়ের এমপি মারিয়াস নিলসেন।

টেসলা, স্পেসএক্সের সিইও মাস্ক সোশ্যাল মিডিয়ায় বাক স্বাধীনতার ব্যবস্থা করেছেন। তার প্রশংসা করেছেন মুক্তচিন্তার পক্ষে থাকা নরওয়ের এমপি নিলসেন।

তিনি উল্লেখ করেছেন, সারা বিশ্বে আলোচনা ও মুক্তচিন্তার জন্য লড়াই করছেন মাস্ক। সারা বিশ্ব যখন বিভিন্ন মতে বিভক্ত হয়ে গিয়েছে, তখন তিনি বাক স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের সময় স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে ইউক্রেনকে সাহায্য করেছেন মাস্ক। তার সাহায্যেই যোগাযোগ রক্ষা করতে পেরেছে, সমন্বয় রক্ষা করতে পেরেছে এবং রাশিয়ার আক্রমণের পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছেন ইউক্রেন।

মাস্কের প্রশংসা করে নিলসেন বলেন, মাস্ক যে প্রযুক্তি সংক্রান্ত সংস্থা তৈরি করেছেন বা অধিগ্রহণ করেছেন, সেই সংস্থাগুলি সমাজের উন্নতি, বিশ্ব ও মহাবিশ্ব সংক্রান্ত জ্ঞান বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং সারা বিশ্বে সংযোগ গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করছে। এর ফলে সারা বিশ্বের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে এবং বিশ্ব আরও সুরক্ষিত হয়ে উঠেছে।

মাস্ককে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা প্রসঙ্গে নরওয়ের এমপি বলেন, মানুষের মধ্যে মতামতের পার্থক্য থাকবেই। একই মত যারা পোষণ করেন এবং সব কথায় সায় দেন তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে উন্নত চিন্তা তৈরি হয় না। সহযোগিতার মাধ্যমে মানসিক উন্নতি হয়। পরিপূরক মত, দৃষ্টিভঙ্গি, চিন্তার পদ্ধতি সেরা ভাবনার জন্ম দেয়।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page