October 6, 2026, 5:39 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

পঞ্চগড়-ঢাকাগামী ট্রেনের পরিচালকে ৮০ বোতল ফেন্ডিসিলসহ আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের পরিচালক ও এ্যাটেনডেন্টকে ৮০ বোতল ফেন্সিডিলসহ সান্তাহার রেলওয়ে থানা পুলিশ আটক করেছে।

বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

জিআরপি পুলিশ জানায়, বুধবার পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের পরিচালক হিসেবে জাহাঙ্গীর কবির (৪৫) ও প্যাসেঞ্জার এ্যাটেনডেন্ট হিসেবে সাদেকুল ইসলাম (৩২) দায়িত্ব পালন করছিলেন। সন্ধ্যায় ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে পৌঁছার পর রেলওয়ে থানা পুলিশ ট্রেন পরিচালকের বগিতে অভিযান চালায়।

এসময় ট্রেন পরিচালক ও এ্যাটেনডেন্টের ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এজন্য তাদের গ্রেপ্তার করে পুলিশ।গ্রেফতারকৃত জাহাঙ্গীর কবির রাজবাড়ী জেলার কাজিকান্দা গ্রামের মিরাজ আলী ছেলে ও তার সহযোগী সাদেকুল ইসলাম ঠাকুরগাঁও জেলার আরজী কৃষ্ণপুর গ্রামের শমসের আলী ছেলে।

সান্তাহার জিআরপি থানার ওসি মুক্তার হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।



Our Like Page