September 30, 2026, 9:24 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পরমাণু বোমার অধিকারী দেশের সংখ্যা বৃদ্ধি প্রত্যাশিত নয় : রুশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন: পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি ইরানের নেই। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এ পর্যন্ত বহুবার ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ লক্ষ্যে পরিচালিত হচ্ছে বলে অনুমোদন করেছে।

ইরানও সবসময় বলেছে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবার অধিকার তেহরানের রয়েছে।বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অবকাশে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। ওই সম্মেলনে তিনি পারমাণবিক বোমা তৈরি ‘হারাম’ সংক্রান্ত ইরানের সর্বোচ্চ নেতার ফতোয়ার কথা উল্লেখ করেন। ল্যাভরভ বলেন ওই ফতোয়ার কারণে ইরান বারবার জোর দিয়ে বলেছে যে পরমাণু অস্ত্র তৈরির কোনো কর্মসূচি তেহরানের নেই।

তিনি আরও বলেন: ইরানের সর্বোচ্চ নেতার ওই ফতোয়া জারির কারণে আমরাও মনে করি ইরান যেহেতু পরমাণু বোমা তৈরি করবে না, তাই ইরানের প্রতিবেশীরাও ওই পথে যেতে প্রলুব্ধ হবে না।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পৃথিবীতে আরও পরমাণু বোমার অধিকারী দেশের  উপস্থিতি কেউ প্রত্যাশা করে না।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page