October 1, 2026, 12:40 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

পলায়নরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলা : ৭০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর পাশবিক হামলা আজ (শনিবার) অষ্টম দিনের মতো চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল (শুক্রবার) পর্যন্ত এ হামলায় অন্তত ১,৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে ৬১৪ শিশু ও ৩৭০ জন নারী রয়েছে। এছাড়া ইসরাইলি বোমাবর্ষণে আহত হয়েছেন আরো ৭,৬৯৬ জন ফিলিস্তিনি।

শুক্রবার ইসরাইলি আল্টিমেটাম মেনে পালাতে গিয়ে নিহত ৭০

গতকাল (শুক্রবার) গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় গাজা শহর থেকে পালাতে গিয়ে ইসরাইলি বিমান হামলায় ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু। এসব ফিলিস্তিনি ইসরাইলি আল্টিমেটাম মেনে গাজা শহর থেকে উপত্যকার দক্ষিণে তুলনামূলক নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য এক কাপড়ে বেরিয়েছিলেন; যদিও গাজা উপত্যকায় এখন আর কোনো নিরাপদ স্থান নেই।

হামাসের গণমাধ্যম অধিদপ্তর জানিয়েছে, পলায়নরত এসব ফিলিস্তিনির গাড়ির বহরে তিন স্থানে আলাদা আলাদা বোমাবর্ষণ করে ইহুদিবাদী সেনারা। ইসরাইলি সামরিক বাহিনী শনিবার সকালে গাজা শহর থেকে সরে যাওয়ার জন্য সেখানকার ১১ লাখ অধিবাসীকে মাত্র ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয়। তেল আবিব গাজা শহরে স্থল অভিযান চালানোর হুমকি দিয়েছে।

শুক্রবার পশ্চিম তীরে নিহত ১৬ জন

এদিকে অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরেও চলছে ইসরাইলি সেনাদের পাশবিকতা। শুক্রবার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে পশ্চিম তীরে মিছিল বের হলে সেখানে নির্বিচারে গুলি চালায় দখলদার সেনারা। এতে অন্তত ১৬ ফিলিস্তিনি শাহাদাতবরণ করেন।

পশ্চিম তীরের রামাল্লাহ, তুলকারাম, নাবলুস ও আল-খলিল (হেবরন) শহরে হাজার হাজার ফিলিস্তিনি শুক্রবারের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় শুধুমাত্র পশ্চিম তীরে ৫১ ফিলিস্তিনি নিহত হলেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page