October 18, 2026, 11:42 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে আত্মসমর্পণকারী ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইলি নিরাপত্তা বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলি নিরাপত্তা বাহিনী দখলকৃত পশ্চিম তীরে অভিযান চালানোর সময় দুই জন ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে।

এই নিহত দুই ফিলিস্তিনিকে আত্মসমর্পণরত ও নিরস্ত্র অবস্থায় দেখা গেছে।

ইসরাইলের সেনাবাহিনী ও পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, তারা পশ্চিম তীরে দখলকৃত অঞ্চলে দুইজন ফিলিস্তিনিকে হত্যা করার বিষয়টি তদন্ত করছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

উত্তর পশ্চিম তীরে ফিলিস্তিনী সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি জেনিনে এই নৃশংস ঘটনাকে বিভিন্ন দিক থেকে দেখা হচ্ছে।

অন্যান্য বিভিন্ন সংস্থার মতো এএফপিও ঘটনাটিকে ভিন্ন আঙ্গিকে দেখছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত দুই ব্যক্তির নাম প্রকাশ করেছে।

তারা হলেন— ৩৭ বছর বয়সী ইউসেফ আলী আসা’সা ও ২৬ বছর বয়সী আল-মুন্তাসির বিল্লাহ মাহমুদ আবদুল্লাহ।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই হত্যাকে ‘তাৎক্ষণিক মৃত্যুদণ্ড’ হিসাবে চিহ্নিত করেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে এটি ছিল ‘নির্দয়’।

তারা এই ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করে জানিয়েছে যে এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।

ইসরাইলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির দ্রুত গুলি চালানো বাহিনীকে সমর্থন করে বলেন,  ‘সন্ত্রাসীদের মরতে হবে।’

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page