October 4, 2026, 5:13 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

পাপুয়া নিউ গিনিতে বন্যায় ২০ জনের বেশি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাপুয়া নিউ গিনির পার্বত্য অঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৩ জন প্রাণ হারিয়েছে। এতে সেখানে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তাঘাট ভেসে গেছে। খবর এএফপি’র।

জাতীয় দুর্যোগ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক লুসেটম্যান জানান, নিহতদের মধ্যে এক মা ও শিশু রয়েছে। এমন খারাপ আবহাওয়ার কারণে সেখানের অনেক এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ম্যান সোমবার বলেন, ‘সিম্বু প্রদেশের বিভিন্ন অংশে তিনটি পৃথক ভূমিধসে ২৩ জন মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে।’
খবরে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকায় পাহাড়িয়া এলাকা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
প্রদেশটি ছয়টি জেলা নিয়ে গঠিত এবং এর জনসংখ্যা প্রায় ৩ লাখ ৭৬ হাজার। প্রদেশটি সিম্বু নামেও পরিচিত।
এ প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউ উপকূলীয় এলাকায় আঘাত হানায় সেখানের লোকজনও ক্ষতির মুখে পড়েছে।
সরকার এ দুর্যোগ মোকাবেলায় ত্রাণ সহায়তা বরাদ্দ করেছে।
২০২২ সালের বিশ্ব ঝুঁকি সূচক অনুযায়ী, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে পাপুয়া নিউগিনি বিশ্বের ১৬তম সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে স্থান পেয়েছে।



Our Like Page