October 31, 2026, 9:26 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীর তুলসীপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার তুরসীপুরে এই ঘটনা ঘটে। নিহত কাউসার মিয়া (২৫) একই এলাকার ইমান আলীর ছেলে এবং অটোরিকশা চালক ছিলেন।

পরিবারের লোকজন জানায়, প্রতিদিনের ন্যায় অটোরিক্সা নিয়ে সকাল পৌনে ৮টার দিকে বাড়ি থেকে বের হয় কাউছার। পথিমধ্যে কে বা কারা তাকে হত্যা করে অটোরিক্সা রেখেই পালিয়ে যায়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার কারণ সম্পর্কে এখনই বিস্তারিত বলা যাবে না। তদন্ত শেষে জানানো হবে, তবে যেহেতু অটোরিক্সাটি ছিনতাই হয়নি। তাই ধারণা করা হচ্ছে কোন পূর্ব শত্রুতার জের ধরেই তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page