October 28, 2026, 1:09 pm
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি যোদ্ধারা জয়ী হবে : আইআরজিসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তেহরান বিশ্বাস করে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বিজয়ী হবে।

ইরানের ধর্মীয় নগরী কোমের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ আশা ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা আজ ফিলিস্তিনে ইহুদিবাদী শত্রুদের অপরাধযজ্ঞ প্রত্যক্ষ করছি। তারা নারী, শিশু ও নিরুপায় মানুষকে হত্যা করে বিজয় অর্জন করার চেষ্টা করছে।”

জেনারেল সালামি বলেন, কিন্তু গাজাবাসী তাদের ঐক্য ও প্রতিরোধের মাধ্যমে বিশ্ববাসীর কাছে এ বার্তা পৌঁছে দিয়েছে যে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সহাবস্থান করা তাদের পক্ষে সম্ভব নয়।

আইআরজিসির প্রধান বলেন, “আমরা নির্যাতিত এই জনগোষ্ঠীর বিজয়ে বিশ্বাস করি। আত্মোৎসর্গকারী মানুষের জন্যই আল্লাহর প্রতিশ্রুত বিজয় অপেক্ষা করছে। বিজয় তাদেরই হবে যারা এই অসম যুদ্ধে প্রতিরোধ ত্যাগ করেনি।”

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইলের অভ্যন্তরে এক আকস্মিক অভিযান চালায়। এরপর দখলদার ইসরাইলি সেনারা গাজা উপত্যকার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের ভয়াবহ গণহত্যা অভিযানে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার নিরপরাধ গাজাবাসী ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু। ইসরাইলি বাহিনীর আগ্রাসনের মুখে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারাও দখলদার সেনাদের বিরুদ্ধে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page