August 17, 2026, 5:31 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আগামী সপ্তাহে ফ্রান্স, ব্রাজিল এবং প্যারাগুয়ে সফর করবেন। ল্যাটিন আমেরিকার সাথে তার দেশের সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এ সফরে যাচ্ছেন।

জাপানের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, ছয়দিনের এ সফরে কিশিদা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবং ব্রাজিলের নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে সাক্ষাত করবেন।
সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি নিয়মিত এক ব্রিফিংয়ে বলেন, ‘এ বছর ব্রাজিল জি২০’র এবং পেরু এপেক্সের সভাপতিত্ব করছে। ফলে এটি হচ্ছে ল্যাটিন আমেরিকার বছর এবং এটি বিশ্বের মনোযোগ আকর্ষণের কেন্দ্রবিন্দু।’
তিনি বলেন,‘জাপান ল্যাটিন আমেরিকার দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করার এ সুযোগ কাজে লাগাতে চায়।’
জাপানি বার্তা সংস্থা কিয়োডো নিউজ জানায়, লুলার সাথে তার বৈঠকে কিশিদা দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে ডিকার্বনাইজেশন এবং পরিবেশগত বিভিন্ন বিষয়ে সহযোগিতা চুক্তির আশা করা হচ্ছে।
তার দপ্তর আরো জানায়, ব্রাজিলে সফরের আগে, ‘বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সমাধান বিষয়ে আলোচনায় নেতৃত্ব দিতে কিশিদা ফ্রান্সে ওইসিডি’র বৈঠকে যোগ দেবেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page