October 31, 2026, 11:32 am
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার সৌদির তেলসমৃদ্ধ অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ তৃতীয় দেশে ইউরেনিয়াম সরানোর প্রস্তাব ; হরমুজ প্রণালি খুলতে চায় ইরান যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় নতুন বাড়ি পাওয়ার আশ্বাসে বন্ধুকে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার শিবগঞ্জে নতুন বাড়ি পাওয়ার আশ্বাসে ইয়াবা সেবন করিয়ে রুবেল মিয়া নামের এক ট্রাকচালকে হত্যা করেছেন তারই বন্ধু মিনহাজুল (২৪)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন মিনহাজুল।

গ্রেফতার মিনহাজুল শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ চাউলিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার চাওলাপাড়া গ্রামে সাউন্ডবক্সে উচ্চশব্দে গান বাজিয়ে রুবেলকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। পরদিন দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন রুবেলের স্ত্রী সীমা বেগম ও বন্ধু খাইরুলকে গ্রেফতার করা হয়। পরে নিহতের মা জমিলা বেগম বাদী হয়ে মামলা করেন। বৃহস্পতিবার গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

শুক্রবার র‌্যাব-১২ বগুড়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার মিনহাজুল তার এক সহযোগীকে নিয়ে রুবেলের বাড়িতে চারটি ইয়াবা ট্যাবলেট নিয়ে যায়। তিনজন মিলে ইয়াবা সেবনের পর মিনহাজুল ও তার সহযোগী রুবেলকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (এসপি) মীর মনির হোসেন জানান, মিনহাজুল ও তার সহযোগীকে তৃতীয় একটি পক্ষ বাড়ি উপহার দেওয়ার প্রলোভন দিয়ে হত্যাকাণ্ডটি ঘটায়। মিনহাজুল ও নিহত রুবেল সম্পর্কে প্রতিবেশী ও বন্ধু। সেই সুবাদে তারা প্রায়ই একসঙ্গে মাদক সেবন করতেন।

এসপি মনির হোসেন আরও বলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও মিনহাজুলের সহযোগীর পরিচয় তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, র‌্যাবের পক্ষ থেকে আসামি মিনহাজুলকে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার সীমা ও খাইরুলের রিমান্ড আবেদন করা হয়েছে। খুব শিগগির হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page